সব পোস্ট

টুইস্ট ফ্যাক্টর

Md Sayful IslamMd Sayful Islam·২ জুন, ২০২৬
টুইস্ট ফ্যাক্টর

টুইস্ট ফ্যাক্টর (Twist Factor) টেক্সটাইলের একটি গুরুত্বপূর্ণ টপিক। এর সাথে সুতার গুণগত মান ও কাউন্টের সরাসরি সম্পর্ক রয়েছে। টুইস্ট ফ্যাক্টরের সাথে জড়িত খুঁটিনাটি বিষয়গুলো আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব।

 

টুইস্ট ফ্যাক্টর কি:

আমরা আমাদের চারপাশে বিভিন্ন রকম সুতা দেখতে পাই।  সুতার কাউন্টের উপর ভিত্তি করে কোন সুতার পুরুত্ব (thickness) বেশি এবং কোন সুতার পুরুত্ব কম হয়ে থাকে।  কিন্তু একই থিকনেসের সুতায় কম বা বেশি পরিমাণ টুইস্ট দিলে সুতার গুণগত মানের তারতম্য হয়ে থাকে। যেমন ২০ কাউন্টের কোন সুতায় যদি প্রতি ইঞ্চিতে ১২ টি টুইস্ট দেয়া হয় এবং অন্য একটি সুতাতে প্রতি ইঞ্চিতে ১৮ টি টুইস্ট দেয়া হয় তবে দুটি সুতা একই কাউন্টের হওয়ার পরও এদের মধ্যে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যাবে।  প্রথম সুতাটি তুলনামূলকভাবে দ্বিতীয় সুতা হতে অনেক সফট হবে এবং দ্বিতীয়টি অনেক কম্প্যাক্ট(compact) হবে।

 

তাই সুতার কাউন্টের সাথে প্রতি ইঞ্চিতে টুইস্টের পরিমাণের একটি সম্পর্ক স্থাপন করাটা জরুরী যা এতক্ষণের আলোচনায় আপরা বুঝতে পেরেছি। অর্থাৎ একই কাউন্টের সুতাতে ভিন্ন ভিন্ন পরিমাণ টুইস্ট দিয়ে সুটাকে অনেক কম্প্যাক্ট ও লুজ (loose or soft) করা যায়।  সুতা কি পরিমান কম্প্যাক্ট বা লুজ হবে তা যে টার্মের সাহায্যে আমরা নির্ণয় করি তাকে বলা হয় টুইস্ট ফ্যাক্টর বা টুইস্ট মাল্টিপ্লায়ার (Twist Multiplier)

 

টুইস্ট ফ্যাক্টর কেন:

একটি নির্দিষ্ট সফটনেসের জন্য নির্দিষ্ট পরিমাণ টুইস্ট মাল্টিপ্লায়ার বা ফ্যাক্টর ব্যবহার করতে হবে। যখন সুতাকে খুব বেশি কমপ্যাক্ট বা টাইট বানাতে হবে তখন টুইস্ট মাল্টিপ্লায়ারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে যাতে টাইট করার মত টুইস্ট অটোমেটিক সেট হয়ে যায় এবং যখন সফট সুতা বানাতে হবে তখন টুইস্ট মাল্টিপ্লায়ারের পরিমাণ কমিয়ে দিতে হবে যাতে সফট লেভেলের টুইস্ট সেট হয়ে সুতা সফট হয়। অর্থাৎ টুইস্ট মাল্টিপ্লায়ার বা ফ্যাক্টর হচ্ছে একটি মান যা দ্বারা সুতার টাইটনেস এবং সফনেস আমরা ঠিক করতে পারি।

 

টুইস্ট মাল্টিপ্লায়ার, সুতার কাউন্ট এবং প্রতি ইঞ্চিতে টুইস্টের পরিমাণের মধ্যে গাণিতিক সম্পর্ক:

 

Twist Multiplier = TPI * square root of yarn count (Direct System)

Twist Multiplier = TPI / square root of yarn count (Indirect System)

 

উদাহরণ:

কয়েকটি উদাহরন দিয়ে ব্যাপারটি বোঝার চেষ্টা করি

 

যেমনঃ ৩৬ কাউন্টের সুতায় যদি ৪ টুইস্ট ফ্যাক্টর ব্যবহার করা হয় তাহলে প্রতি ইঞ্চিতে টুইস্টের পরিমাণ হবে ২৪

 

আবার যদি ১৬ কাউন্টের সুতাতে একই ভাবে ৪ টুইস্ট ফ্যাক্টর ব্যবহার করা হয় তাহলে প্রতি ইঞ্চিতে টুইস্টার পরিমাণ হবে ১৬

 

উপরের দুইটি উদাহরণে ভিন্ন কাউন্টের সুতা ব্যবহার করে টুইস্ট ফ্যাক্টর একই রাখা হয়েছে। ফলাফল আমরা দুই ক্ষেত্রে দুই রকম দেখতে পেয়েছি। প্রথম সুতাতে প্রতি ইঞ্চিতে টুইস্টের পরিমাণ বেশি হলেও দ্বিতীয় সুতাতে প্রতি ইঞ্চিতে টুইস্টের পরিমাণ কম। কিন্তু যেহেতু দুটি সুতার ক্ষেত্রেই টুইস্ট ফ্যাক্টর একই তাই দুটি সুতা একই লেভেলের সফট হবে অর্থাৎ এদের কম্প্যাটনেস একই রকম হবে যদিও এদের প্রতি ইঞ্চিতে টুইস্টের পরিমান কম।

 

আবার যদি আমরা একই কাউন্টের সুতাতে ভিন্ন ভিন্ন টুইস্ট ফ্যাক্টর ব্যবহার করি তখনও প্রতি ইঞ্চিতে টুইস্টের মানের তারতম হবে।

 

টুইস্ট ফ্যাক্টরের গুরুত্ব:

এতক্ষণের আলোচনায় এই ব্যাপারটি আমাদের বোধগম্য হয়েছে যে, সুতা যত চিকন হতে থাকবে তার মধ্যে বেশি পরিমাণ পাক (Twist) দেয়া সম্ভব হবে। যেমন একটি মোটা দড়িতে আমরা মাত্র এক ইঞ্চিতে একটি বা দুটি পাক দিতে পারব। কিন্তু একটি চিকন সুতাতে আমরা অনায়াসে ১৫ টির মতো পাক দিতে পারি। ইন্ডাস্ট্রিতে আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন কাউন্টের সুতা তৈরি করতে হয়। আমরা যখন ভিন্ন ভিন্ন কাউন্টের সুতা তৈরি করি তখন সুতাগুলোকে একই লেভেলে সফট বা টাইট রাখার জন্য আমরা নির্দিষ্ট মানের টুইস্ট ফ্যাক্টর বা টুইস্ট টুইস্ট মাল্টিপ্লায়ার ব্যবহার করি। 

 

আমরা যখন নিটিং এর জন্য সুতা তৈরি করি তখন সুতার কাউন্ট যতই হোক না কেন সুতাকে সফট রাখার জন্য আমরা টুইস্ট ফ্যাক্টর ৪ এর মত সেট করে থাকি। আবার যখন উইভিং এর জন্য সুতা বানানো হয় তখন সুতা যত কাউন্টের হোক না কেন একই লেভেলের টাইট করার জন্য সুতার টুইস্ট ফ্যাক্টর ৫ এর কাছাকাছি রাখা হয়। ৫ টুইস্ট ফ্যাক্টরের সাহায্যে তৈরি করা সুতা হতে ৪ টুইস্ট ফ্যাক্টর ব্যবহার করে বানানো সুতা তুলনামূলকভাবে অনেক সফট হয়। টুইস্ট ফ্যাক্টর মূলত আমাদেরকে সুতাকে কম্প্যাক্ট করতে এবং সফট করতে কাজ করে থাকে।

 

টুইস্ট ফ্যাক্টর কিভাবে নির্ধারণ করা হয়:

আমরা সুতাকে কি লেভেলে সফট বা হার্ড বানাবো সেই মোতাবেক আমরা টুইস্ট ফ্যাক্টর সেট করে থাকি। যেমন নিটিংয়ের জন্য আমরা যে লেভেলে সফট চাই উইভিং এ সে লেভেলে চাই না। উইভিং এ যদি আমরা আরো টাইট বা কমপেক্ট সুতা বানাতে চাই তাহলে ৫ এর চেয়ে বেশি টুইস্ট ফ্যাক্টর ব্যবহার করতে হবে এবং নিটিংয়ে যদি আমরা আরও সফট সুতা বানাতে চাই তাহলে ৪ এর চেয়েও কম টুইস্ট ফ্যাক্টর ব্যবহার করতে হবে। 

 

টুইস্ট ফ্যাক্টর কিভাবে সেট করা হয়:

আমরা উপরে যে ফর্মুলা দেখেছি সেই ফর্মুলা মোতাবেক একটা নির্দিষ্ট কাউন্টের সুতার জন্য টুইস্ট ফ্যাক্টর এর মান আমরা নির্ধারণ করে থাকি। এরপর ফর্মুলাতে বসিয়ে প্রতি ইঞ্চিতে টুইস্টের পরিমাণ হিসাব করি। সেই হিসাব মোতাবেক রিং মেশিনে সুতা তৈরি করার সময় প্রতি ইঞ্চিতে টুইস্টের পরিমাণকে মেশিনে সেট করা হয়। যখন আমরা একটি নির্দিষ্ট কাউন্টের সুতার জন্য প্রতি ইঞ্চিতে টুইস্টের পরিমাণ নির্দিষ্ট করে সেট করে ফেলি তখন আমাদের সূত্র মোতাবেক টুইস্ট ফ্যাক্টর হিসাব হয়ে যায়। মেশিনে টুইস্ট ফ্যাক্টর আলাদা করে সেট করার কোন উপায় নেই। বরং নির্দিষ্ট কাউন্টের সুতার জন্য প্রতি ইঞ্চিতে টুইস্টের পরিমাণকে মেশিনে সেটিং এর মাধ্যমে টুইস্ট ফেক্টর পরিবর্তন করা হয় বা সেট করা হয়। যেমন উপরের উদাহরণ মোতাবেক আমরা যদি ২০ কাউন্টের সুতা তৈরি করি এবং রিং ফ্রেম মেশিনে প্রতি ইঞ্চিতে ১৬ টুইস্ট অর্জন করি তাহলে ৪ টুইস্ট ফ্যাক্টর সেট হবে।

 

যেহেতু সুতা কম্প্যাক্ট হওয়ার সাথে সাথে তার শক্তি, টাইটনেস, থিকনেস, ইলংগেশন সহ অন্যান্য অনেক বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে থাকে তাই টুইস্ট ফ্যাক্টরের সাথে সুতার অনেক বৈশিষ্ট্যগত পরিবর্তন আমরা দেখতে পাই। তাই এই বিষয়টিতে আমাদের স্বচ্ছ ধারণা থাকাটা খুবই জরুরী। তাই আজকে এই ব্যাপারটিকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। ধন্যবাদ।

Share
মন্তব্য

মন্তব্য করতে সাইন ইন করুন।

মন্তব্য লোড হচ্ছে...

টুইস্ট ফ্যাক্টর | Saiful's Classroom