আমাদের সম্পর্কে

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য শিক্ষা প্ল্যাটফর্ম।

Saifuls Classroom ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষামূলক ক্লাস ও কোর্স শেয়ার করে আসছি। এই সময়ে ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী আমাদের ইউটিউব পরিবারের অংশ হয়েছেন। আমাদের ভিডিও লেকচার থেকে অসংখ্য শিক্ষার্থী উপকৃত হয়েছেন এবং এখনও নিয়মিত উপকৃত হচ্ছেন।

অনেক শিক্ষার্থী আমাদেরকে সরাসরি মেসেজ করে তাদের অভিজ্ঞতা জানান। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে বা পরীক্ষার আগে দ্রুত প্রস্তুতির প্রয়োজন হলে তারা আমাদের ক্লাস লেকচার দেখে সহজেই বিষয়গুলো আয়ত্ত করতে পারেন। তাদের ইতিবাচক মন্তব্য, শুভকামনা এবং ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

শিক্ষার্থীদের আরও সহজ ও কার্যকরভাবে সহায়তা করার উদ্দেশ্যে আমরা SaifulsClassroom.com ওয়েবসাইট চালু করেছি। এখানে ইউটিউবের বিদ্যমান কোর্সগুলোর পাশাপাশি নতুন নতুন কোর্স যুক্ত করা হবে। ইউটিউবে বিজ্ঞাপন ও সাজেশনের কারণে অনেক সময় মনোযোগ নষ্ট হয়। আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীরা আরও মনোযোগের সঙ্গে শেখার সুযোগ পাবেন। ইউটিউবে থাকা কোর্সগুলো এখানে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। ভবিষ্যতে আমরা আরও কিছু প্রফেশনাল ও ক্যারিয়ারভিত্তিক কোর্স যুক্ত করার পরিকল্পনা করছি। কোর্স শেষে অনলাইন ভেরিফাইয়ের সুবিধা যুক্ত সার্টিফিকেট প্রদান করা হবে।

আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক। আগে বিভিন্ন প্রতিষ্ঠানের পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো এক জায়গায় সুসংগঠিতভাবে পাওয়া যেত না। তাই পরীক্ষার প্রস্তুতির সময় শিক্ষার্থীদের অনেক কষ্ট করতে হতো। আমরা সেই সমস্যার সমাধান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশ্নগুলো সংগ্রহ করে একটি সহজ ও সাজানো প্ল্যাটফর্মে উপস্থাপন করেছি। এখন শিক্ষার্থীরা লেভেল, বিষয়, প্রতিষ্ঠান ও বছর নির্বাচন করে কয়েক সেকেন্ডের মধ্যেই কাঙ্ক্ষিত প্রশ্ন খুঁজে পেতে পারবেন।

Saifuls Classroom-এর প্রতি অনেকের আস্থা ও বিশ্বাস রয়েছে। সেই বিশ্বাসকে আরও শক্তিশালী করতে আমরা আমাদের পরিচিত ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক থেকে বিভিন্ন পণ্য ও সেবার তথ্য আপনাদের কাছে পৌঁছে দিই। এতে আপনারা সহজেই প্রয়োজনীয় পণ্য ও সেবা সম্পর্কে জানতে এবং সংগ্রহ করতে পারবেন।

আমরা আমাদের নিজস্ব ই-বুকও এই প্ল্যাটফর্মে প্রকাশ করছি। এসব ই-বুকের মাধ্যমে টেক্সটাইল এবং অন্যান্য বিষয় সম্পর্কে নতুন জ্ঞান অর্জন করা যাবে। পাশাপাশি ভবিষ্যতে ফিজিক্যাল বই সংগ্রহের সুযোগও থাকবে।

এছাড়া আমরা টেক্সটাইল ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়মিত ব্লগ প্রকাশ করি। এসব ব্লগ শিক্ষার্থী ও পেশাজীবীদের জ্ঞান বৃদ্ধি করতে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি।

যারা ব্যক্তিগত পরামর্শ বা দিকনির্দেশনা চান, তাদের জন্য রয়েছে আমাদের One-to-One Counseling Service। টেক্সটাইল শিক্ষা, ক্যারিয়ার কিংবা অন্যান্য বিষয় নিয়ে আমরা যদি কাউকে সামান্যও সাহায্য করতে পারি, সেটাই আমাদের জন্য বড় প্রাপ্তি। মানুষের উপকারে আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোই আমাদের অন্যতম লক্ষ্য।

আমাদের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য ও উপকারী প্ল্যাটফর্ম তৈরি করা এবং এর মাধ্যমে সংশ্লিষ্টদের এক জায়গায় নিয়ে আসা। যেখানে শিক্ষা, তথ্য, অভিজ্ঞতা এবং সুযোগ একসাথে পাওয়া যাবে। আমরা আশা করি, যেভাবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে উপকৃত হয়েছেন, ঠিক সেভাবেই এই ওয়েবসাইট থেকেও উপকৃত হবেন।

আপনাদের যেকোনো মতামত, পরামর্শ বা অভিযোগ আমাদের জানাতে পারেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের আরও ভালো কাজ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

Saifuls Classroom
Learn • Source • Bloom

Structured Courses

Well-organized courses covering key subjects with clear learning paths.

Exam Preparation

Practice with past exam questions from top universities and institutions.

Expert Instructors

Learn from experienced teachers who are passionate about their subjects.

Certificates

Earn verifiable certificates upon completing courses.

Quality Sourcing

Source products that meet our own highest standards of reliability.

Books & Blog

Refined collection of knowledge and reliable information.